কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে শিশুবান্ধব কেন্দ্রের ৪০ শিশুশিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুননেছা নড়াইল পৌরসভার কুড়িগ্রাম এলাকায় অবস্থিত অবহেলিত বস্তির শিশুদের মধ্যে এসব বিতরণ করেন। ওয়ার্ল্ড ভিশন যশোর অনুষ্ঠানের আয়োজন করে। এ সময় চাইল্ড সেফটি নেট প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর মাইকেল মণ্ডল, প্রজেক্ট অফিসার আবেদা সুলতানা, প্রধান শিক্ষক (অব.) অনিল কুমার বিশ্বাস, মাতৃমঙ্গল সংস্থার অতিরিক্ত পরিচালক আফরোজা খানম ও শিক্ষক মো. মহিদুল হক উপস্থিত ছিলেন।