কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার ১৫০ শারীরিক, শ্রবণ ও বাক্প্রতিবন্ধীকে একটি করে কম্বল দেওয়া হয়েছে। সমাজসেবা কল্যাণ পরিষদের অনুদানের অর্থে ৮০টি ও ঠাকুরগাঁও-৩ আসনের সাংসদের দেওয়া ৭০টি মিলে ওই কম্বলগুলো দেওয়া হয়। এ উপলক্ষে দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও ইফতেখারুল ইসলাম খন্দকার। প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ মো. ইয়াসীন আলী ও অতিথিরা। বিশেষ অতিথির বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা ভারপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।