কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষাটোর্ধ্ব বয়সের যদু চন্দ। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে এসেছেন। হাসপাতালের বারান্দায় তাঁর শয্যা। শীত পড়েনি, তাই সঙ্গে শীতের কোনো কাপড় আনেননি। তবে রাতে শীত অনুভূত হওয়ায় কিছুটা জবুথবু তিনি। যদু চন্দের গায়ে দেওয়া হলো কম্বল। এ রকম শুধু একজন যদু চন্দের গায়ে নয়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নারী ও শিশু ওয়ার্ডে ভর্তি নারী, পুরুষ, শিশুর ১৫০টি শয্যায় গিয়ে শীতবস্ত্র হিসেবে বিতরণ করা হয়েছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া কম্বল। গত মঙ্গলবার রাতে সিলেটের সংরক্ষিত নারী আসনের সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হাসপাতালের পরিচালককে সঙ্গে নিয়ে রোগীদের মাঝে কম্বল বিতরণ করেন।