কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীর দুর্গম চর নওপাড়া ও চরআত্রা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে ১ হাজার ৬০০ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে এ কম্বল বিতরণ করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম। কম্বল বিতরণের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরি সফর শেষে নিরাপদে দেশে ফিরে আসায় মিলাদ ও দোয়ার অনুষ্ঠান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসমাইল হক।