কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া ২৭০টি কম্বল বগুড়ার কাহালু উপজেলায় গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কাহালু সদর ইউনিয়ন পরিষদে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত রহমান এসব বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি ও কাহালু সদর ইউপির চেয়ারম্যান পি এম বেলাল হোসেন, ইউপি সচিব জানে আলম, সদস্য শেফালী বেগম, মিনেকা বেগম, কোহিনুর বেগম, রমজান আলী, জাফরুল্লাহ, ফেরদৌস আলম, মোহাম্মাদ আলী, শাহ জালাল, মাকসুদুর রহমান, জিয়াউর রহমান, মনোরঞ্জন ও নবীন চন্দ্র।