কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার মদপুরা ইউনিয়নের ১০০ জন দরিদ্র শীতার্ত ব্যক্তিকে একটি করে কম্বল ও দরিদ্র পরিবারের স্কুলগামী ৩০টি শিশুকে একটি করে স্কুলব্যাগ দেওয়া হয়েছে। গত বুধবার বিকেলে বেসরকারি সংস্থা ব্র্যাকের বাউফল শাখা কার্যালয়ের ‘গ্রাম দারিদ্র্য বিমোচন কমিটি’র উদ্যোগে কম্বল ও স্কুলব্যাগ বিতরণ করা হয়।