কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরবাগগোয়ালী গ্রামের ১০০ জন দুস্থ ব্যক্তির মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিরবাগগোয়ালী পশ্চিমপাড়া বায়তুল আনাম জামে মসজিদ মাঠে গ্রামের আবদুল জলিল তালুকদারের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর পরিবারের সদস্যরা কম্বলগুলো বিতরণ করেন। এ সময় সেখানে গ্রামের বাসিন্দা প্রকৌশলী আবুল কাশেম, শিক্ষক সেলিম মিয়া তালুকদার, সমাজসেবক সোহেল তালুকদার, মামুন তালুকদার, মফিজুল ইসলাম, আবদুল আউয়াল, মোর্শেদ আলম ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।