কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গণিপুর ইউনিয়নে ক্ষুদ্র জাতিসত্তার শীতার্ত ব্যক্তিদের মধ্যে গতকাল বুধবার কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে অর্ধশত লোকের মধ্যে এসব বিতরণ করা হয়। সকাল সাতটায় ইউএনও নাছরিন আক্তার গণিপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের ক্ষুদ্র জাতিসত্তাপল্লিতে গিয়ে প্রত্যেকের হাতে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল তুলে দেন। সেখানে কোনো রাজনৈতিক দলের নেতা-কর্মী ও জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন না। বাগমারা (রাজশাহী) প্রতিনিধি