প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে চাকলাপাড়া সিও নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত বুধবার রাতে গরিব, দুস্থ ও শীতার্ত ব্যক্তিদের মধ্যে কম্বল বিতরণ করেছে। রাত আটটার দিকে ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার সংগঠনটির নিজস্ব কার্যালয়ে পাঁচ শতাধিক মানুষের মধ্যে এই কম্বল বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির নির্বাহী পরিচালক সামছুল আলম। অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মণ্ডল, পৌর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আবদুল মতিন, সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার, লালন একাডেমির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম প্রমুখ। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ