কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের মাঝে কম্বল বিতরণ ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেছে শিশুস্বর্গ ফাউন্ডেশন। কাজী শাহাবুদ্দিন স্কুল ও কলেজ মাঠে গতকাল শনিবার দুই হাজার শিশু শিক্ষার্থীকে কম্বল দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচ শিক্ষার্থীর হাতে শিক্ষা বৃত্তির চেকও প্রদান করা হয়। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব কায়কোবাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবদুল আলীম খান ওয়ারেশী, ইউএনও সানিউল ফেরদৌস, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, ওসি সরেস চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মাহামুদুর রহমান, অধ্যক্ষ এমদাদুল হক, শিশুস্বর্গের পরিচালক ফারহানা ফেরদৌস। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আকন্দ স্বাগত বক্তব্য দেন।