কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরে নালিতাবাড়ী পৌরসভায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে গতকাল রোববার কম্বল বিতরণ করা হয়েছে। শামছুল আলম নামের এক প্রকৌশলীর উদ্যোগে দুপুরে ৯৪টি শিশুকে কম্বল দেওয়া হয়েছে। এ সময় বিদ্যালয়ের একটি কক্ষে আলোচনা সভা হয়। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মো. রেজাউল করিমের সভাপতিত্বে বক্তব্য দেন প্রকৌশলী শামছুল আলম, ব্যবসায়ী তরিকুল ইসলাম ও জাহাঙ্গীর আলম।