কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় শীতার্তদের মধ্যে গত রোববার ব্যক্তি উদ্যোগে ১৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের প্রাক্তন শিক্ষার্থী প্রয়াত মাহবুব আলমের স্মরণে তাঁর বন্ধুরা উপজেলার সাহিতপুর মাদ্রাসা মাঠ এবং উপজেলার মাস্কা এলাকায় এসব কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সান্দিকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুল ইসলাম, মাহবুবের বাবা কবিরউদ্দিন, ব্যাংক কর্মকর্তা রাহাতুল রাফি প্রমুখ। মাহবুব আলম গত ২৫ অক্টোবর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।