কম্বল বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে শীতার্ত মানুষের মধ্যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গতকাল শুক্রবার শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
প্রথম আলো চর বিদ্যালয় মাঠে সকাল ১০টায় দরিদ্র ২০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকা থেকে আসা জুরাইন ইয়াং বয়েজের সদস্যরা। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দা সোবান ব্যাপারী, জুরাইন ইয়াং বয়েজের সভাপতি নূর হোসেন, সাধারণ সম্পাদক সাব্বির রেজা, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, প্রথম আলো চর বিদ্যালয়ের শিক্ষক আবদুল কাদের, সাদ্দাম হোসেন প্রমুখ। শহরের কালীবাড়িসংলগ্ন মাঠে বেলা ১১টার দিকে দরিদ্র মানুষের মাঝে ৫০টি কম্বল বিতরণ করে বেসরকারি বিদ্যুৎ কারিগরি শ্রমিক ইউনিয়ন। উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মো. সুরেল, সাধারণ সম্পাদক আবু জাবেদ, সাংগঠনিক সম্পাদক মোনতাজুর রহমান প্রমুখ।
দুপুরে রাজারহাট উপজেলার ফরকেরহাটে কেরামতিয়া দ্বিমুখী হাইস্কুল মাঠে সাত শতাধিক দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে চ্যারিটি ফাউন্ডেশন। এ সময় উপস্থিত ছিলেন চ্যারিটি ফাউন্ডেশনের সভাপতি মো. মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, কুড়িগ্রাম শাখার সভাপতি আহসানুল কবির প্রমুখ। এ ছাড়া ভূরুঙ্গামারীর আন্ধারীরঝাড় ইউনিয়নে মোগলকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে চার শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠন এইড ফর পুওর পিপলস (এপিপি) সদস্যরা। উপস্থিত ছিলেন আন্ধারীরঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাজু আহম্মেদসহ ইউপির অন্য সদস্যরা।