প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী শহরে কালিবাড়ী মোড় চত্বরে গতকাল রোববার শীতার্তদের মধ্যে ২২০টি কম্বল বিতরণ করেছে জেলা উদীচী শিল্পীগোষ্ঠী। এ সময় উপস্থিত ছিলেন সচেতন নাগরিক কমিটির (সনাক) জেলা সভাপতি এস এম সফিকুল আলম, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শ্রীদাম দাস, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, জেলা উদীচীর সভাপতি আবুল মনসুর ফকির, সম্পাদক নারায়ণ অধিকারী প্রমুখ। এদিকে সৈয়দপুরে গতকাল শাইনিং বাংলাদেশ ফাউন্ডেশনের উদ্যোগে এক হাজার শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সৈয়দপুর কলেজ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ হাফিজুর রহমান। বক্তব্য দেন পৌরসভার কাউন্সিলর এরশাদ হোসেন, শিক্ষক গোলজার আহমেদ, সাংবাদিক এম এ করিম, ফাউন্ডেশনের সদস্য নাসিম রেজা, ইমতিয়াজ আলম, সজীব শাহরিয়ার প্রমুখ।