কম্বল বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়ায় হতদরিদ্র ১৬০ জনের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ুথ এন্ডিং হাঙ্গার সরাইল উপজেলা শাখার কুট্টাপাড়া ইউনিটের উদ্যোগে গতকাল বিকেলে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপির চেয়ারম্যান আবদুল জব্বার।