কম্বল বিতরণ শুরু করেছে ব্র্যাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এ বছর সারা দেশে এক লাখ কম্বল বিতরণ করবে সংস্থাটি। তারই অংশ হিসেবে গত মঙ্গলবার দুপুরে রাজধানীর শহীদনগর ব্র্যাক চিলড্রেন সেন্টারে পথশিশুদের মধ্যে ১০০ কম্বল বিতরণ করা হয়।
ঢাকার ১৭টি চিলড্রেন সেন্টারে ৬-১৫ বছর বয়সী ১ হাজার ৭০০ শিশুকে এবার কম্বল দেওয়া হবে। বিজ্ঞপ্তি।