কম্বল-মশারি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ছয়টি প্রাথমিক বিদ্যালয়ের এক হাজার শিশুর মধ্যে কম্বল ও মশারি বিতরণ করা হয়েছে। বেসরকারি সংস্থা গুড নেইবার্স বাংলাদেশের উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার নলকা ইউনিয়নের কেসি ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও ফিরোজ শাহ্। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আশরাফ আলী, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সভাপতি আবদুল করিম, গুড নেইবার্স বাংলাদেশের নলকা প্রকল্প এলাকার ব্যবস্থাপক রিমো রনি হালদার প্রমুখ। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি