কম্বোডিয়া বাংলাদেশ থেকে স্কুলশিক্ষক নিতে আগ্রহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে গতকাল সোমবার বঙ্গভবনে কম্বোডিয়ার নবনিযুক্ত রাষ্ট্রদূত ইউস মাকানা পরিচয়পত্র পেশ করেন। রাষ্ট্রপতি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের সঙ্গে কম্বোডিয়ার চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিদ্যমান।সরকারের তথ্যবিবরণীতে বলা হয়, নবনিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত বলেন, সে দেশের প্রধানমন্ত্রী হুন সেন শিগগিরই বাংলাদেশ সফর করবেন। তিনি জানান, কম্বোডিয়া বাংলাদেশ থেকে পাট ও পাটজাত দ্রব্য, ওষুধ ও সিরামিক আমদানি করে। তাঁর সরকার বাংলাদেশ থেকে স্কুলশিক্ষক নিতে আগ্রহী। রাষ্ট্রদূত এ বছর বাংলাদেশে কৃষি উৎপাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সরকারের প্রশংসা করে বলেন, কৃষি উন্নয়নের এ কৌশল অনুসরণযোগ্য। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩ সালে আলজিয়ার্সে ন্যাম সম্মেলনে প্রিন্স নরোদম সিহানুকের সঙ্গে বৈঠক করেন। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০১ সালে কম্বোডিয়া সফর করেন। দুই দেশের সম্পর্ক উন্নয়নে এ দুটো ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ উল্লেখ করে রাষ্ট্রপতি দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।