কয়লা খনি দুর্নীতি মামলার রুল শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে করা বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলার বিষয়ে রুল শুনানির জন্য কাল মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় আসবে।
আজ বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই দিন ঠিক করেন।
পরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কৌঁসুলি খুরশীদ আলম খান প্রথম আলোকে জানান, খালেদা জিয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে ২০০৮ সালে হাইকোর্ট রুল দিয়েছিলেন। এ রুল শুনানির জন্য গতকাল রোববার আবেদন করা হয়। আজ বিষয়টি কার্যতালিকায় আসে। আদালত কাল শুনানির দিন ঠিক করেছেন।
খুরশীদ আলম খান জানান, নাইকো দুর্নীতি মামলার রুল শুনানির জন্য দুদক আবেদন করেছে।