কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পটি বাতিলের দাবিতে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত মঙ্গলবার সন্ধ্যায় এলাকার জনগণ বিক্ষোভ সমাবেশ করেছে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, মাতারবাড়ির এক হাজার ২০০ একর জমির ওপর সরকার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করার জন্য একটি প্রকল্প হাতে নিয়েছে। আর বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে জমি অধিগ্রহণ করার জন্য ইতিমধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জমির মালিকদের একটি নোটিশও দেওয়া হয়েছে। কিন্তু ওই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ হলে এ এলাকার অন্তত ৫০ হাজার জনগণ তাঁদের পেশা হারিয়ে বেকার হয়ে পড়বেন।

মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান কবির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মাতারবাড়ি ইউপির চেয়ারম্যান এনামুল হক চৌধুরী, অধ্যক্ষ মাহবুব কামাল, উপকূলীয় ফাউন্ডেশনের চেয়ারম্যান রশীদ আহমেদ চৌধুরী, আওয়ামী লীগের উপজেলা শাখার নেতা মাস্টার রুহুল আমিন, বিএনপির মাতারবাড়ি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মৌলভি রফিকুল ইসলাম, আওয়ামী লীগের ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক মাস্টার মোহামঞ্চদ উল্লাহ, মাহবুব মোর্শেদ, ইউপি সদস্য ফিরোজ আহমদ, মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ। মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ আনোয়ারুল নাসের বলেন, কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য সরকারের উচ্চপর্যায়ে জমি অধিগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিষয়ে এলাকাবাসীর কোনো আপত্তি থাকলে, তা সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করা হবে।