প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কয়েক শ অভিবাসী যাত্রী নিয়ে লিবিয়ার উপকূলে ভূমধ্যসাগরে গতকাল বৃহস্পতিবার একটি নৌকা ডুবে গেছে। নৌকার আরোহীদের মধ্যে বাংলাদেশি নাগরিকও থাকতে পারেন বলে জানিয়েছেন লিবিয়ার নিরাপত্তা কর্মকর্তারা। খবর এএফপির।
লিবিয়ার উপকূলীয় শহর জুয়ারার কর্মকর্তারা জানান, ডুবে যাওয়ার সময় নৌকাটিতে কয়েক শ আরোহী ছিলেন। এর মধ্যে প্রায় এক শ জনকে উদ্ধার করা হয়েছে। শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা আছে। উদ্ধার অভিযান চলছে।
একজন নিরাপত্তা কর্মকর্তা বলেন, ডুবে যাওয়া নৌকার আরোহীদের মধ্যে সাব সাহারা আফ্রিকার বিভিন্ন দেশসহ সিরিয়া, মরক্কো, পাকিস্তান এবং বাংলাদেশের নাগরিক আছেন।