কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে আগোরা, আলাউদ্দিন সুইটমিট, প্রিন্স বাজারসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন। নিম্নমানের খাদ্যপণ্য, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় ওই জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদ, হেলাল উদ্দিন, বিএসটিআইয়ের কর্মকর্তা শশী কান্ত দাস, মনীর হোসেন এবং শহীদুল ইসলামের নেতৃত্বে গতকাল কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে গুলশানের ধানসিঁড়ি রেস্তোরাঁয় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার তৈরি, কাঁচা ও রান্না করা মাংস একই সঙ্গে সংরক্ষণ করায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। গুলশানের ঘরোয়া হোটেল ও সুইটমিটকে ৭৫ হাজার টাকা, আলাউদ্দিন সুইটমিটকে ১ লাখ টাকা, অনুরাগ রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা, আগোরা মোহাম্মদপুর শাখাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া লাইসেন্স না নিয়ে বিএসটিআইয়ের মানচিহ্ন ব্যবহার করায় মোহাম্মদপুরের প্রিন্স বাজারকে ২০ হাজার টাকা, ঢাকাইয়া বসুন্ধরা কমপ্লেক্সকে ১ লাখ টাকা এবং তিনজনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি।