কয়েকটি সংগঠনের আহ্বা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রম আইন সংশোধনে পদক্ষেপের জন্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে কয়েকটি মানবাধিকার সংগঠন ও বেসরকারি সংস্থা। এসব সংগঠনের নেতারা শ্রমিকের ক্ষতিপূরণের বিষয়ে আরও মানবিক হতে বলেছেন সরকারকে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা এ কথা বলেন।

সংগঠনগুলো বলেছে, দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের জন্য ক্ষতিপূরণের ন্যূনতম অর্থ নির্ধারণের লক্ষ্যে তফসিল-৫ সংশোধন করা জরুরি। বর্তমানে তফসিল-৫-এ নিহতদের জন্য এক লাখ টাকা এবং স্থায়ীভাবে যাঁরা কর্মক্ষমতা হারাচ্ছেন, তাঁদের জন্য এক লাখ ২৫ হাজার টাকা নির্ধারণ করা আছে। এটা অমানবিক। এই ক্ষতিপূরণের ন্যূনতম অর্থ নির্ধারণ যেন বেঁচে থাকলে ওই শ্রমিক যত দিন কাজ করতে পারতেন সেই সময়, অবসর গ্রহণ করার সময়ে প্রাপ্য গ্র্যাচুইটি ও অন্যান্য পাওনা এবং তাঁর ওপর নির্ভরশীলদের অবস্থা বিবেচনায় এনে করা হয়।

সংশোধনীতে ১০০ জন শ্রমিক থাকলে সবাইকে বিমার আওতাভুক্ত করাসহ কয়েকটি প্রস্তাব করায় সরকারকে সাধুবাদ জানানো হয়েছে।  আইন ও সালিশ কেন্দ্র, বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট, মানুষের জন্য, বেলা, বিলস, নিজেরা করি, সেইফটি অ্যান্ড রাইটস সোসাইটি, নাগরিক উদ্যোগ, রিইব  এই মতামত প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি।