কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে ইকবাল হোসেন (২৬) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ইকবালের বাড়ি নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায়। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের উপ-কারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে জানান, বায়েজিদ বোস্তামী থানার একটি মামলায় ইকবালকে এক বছর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত। গত ২১ ফেব্রুয়ারি তাঁকে কারাগারে আনা হয়। অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান। ইকবাল প্রস্রাব বন্ধ হয়ে যাওয়াসহ বিভিন্ন রোগে ভুগছিলেন। বুধবার (আজ) ময়নাতদন্ত শেষে ইকবালের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।