প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জ জেলা কারাগারে আকবর আলী (৭০) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি সদর উপজেলার কান্দাপাড়া গ্রামে। জেলা কারাগারের কারারক্ষক আবুল বাশার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আকবর মাদকসংক্রান্ত মামলায় ছয় মাসের দণ্ডপ্রাপ্ত আসামি। তিনি ৫ জানুয়ারি জেলা কারাগারে আসেন। গত বৃহস্পতিবার রাতে তাঁর বুকে ব্যথা অনুভূত হলে তাঁকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।