কয়েদির মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মো. জাফর (২৫) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। কারা কর্তৃপক্ষ বলছে, ২০১৩ সালের একটি হত্যা মামলার আসামি হিসেবে গত ২৭ আগস্ট জাফরকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে আনা হয়। গতকাল বুধবার ভোরে জাফর হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন। পরে দ্রুত তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। নিহত জাফরের বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলার ভাটিচারিয়া গ্রামে। ময়মনসিংহ অফিস|