কর আদায়ে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার নাগরিকদের বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক কর পরিশোধের তাগিদ দিয়ে মাইকিং শুরু হয়েছে। গতকাল পৌর মেয়রের নামে মাইকিং শুরু করা হয়। মাইকিংয়ে কর পরিশোধ করে পৌরসভার সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। আগামী সাত দিনের মধ্যে কর না দিলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে প্রচার করা হয়। পৌরসভার তিনজন কাউন্সিলর বলেন, পর্যায়ক্রমে সব ওয়ার্ডে মাইকিং করা হবে। এ বিষয়ে মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, পৌরসভার আয়ের একটি বড় উৎস কর। সময়মতো কর আদায় না হলে অনেক সমস্যা হয়। কর আদায়ে তিনি পৌরসভার নাগরিকদের সহযোগিতা কামনা করেন।