কর আদায় নিয়ে রাজবাড়ীতে সভা
তাৎক্ষণিক মূল্যায়ন (স্পট অ্যাসেসমেন্ট) পদ্ধতিতে সেবা গ্রহণ ও নতুন করদাতাদের সনদ দিতে বুধবার কর অঞ্চল-৩ ঢাকার আওতাধীন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় আলোচনা সভা হয়েছে। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত ওই সভায় প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল-৩-এর অতিরিক্ত কর কমিশনার আবু হান্নান দেলাওয়ার হোসেন। তিনি করদাতাদের স্বপ্রণোদিত হয়ে কর দেওয়ার আহ্বান জানান এবং স্পট অ্যাসেসমেন্টের সুবিধা সম্পর্কে উপস্থিত করদাতাদের বিস্তারিত ধারণা দেন। উপকর কমিশনার মো. জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ টি এম মাহবুব-উল করিম ও স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি মো. আতাউর রহমান। রাজস্ব আহরণে গতিশীলতা, জনগণকে কর প্রদানে উদ্বুদ্ধকরণ, নতুন করদাতা শনাক্তকরণ ও কর প্রদান সহজ করতে স্পট অ্যাসেসমেন্টের আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।