কর আদায়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নয়টি ইউনিয়নের ভূমি কর আদায়ের জন্য মাইকযোগে প্রচার চালানো হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহের নির্দেশে উপজেলার প্রতিটি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার কার্যালয় থেকে এভাবে প্রচার চালানো হচ্ছে। এতে বলা হচ্ছে, ভূমিমালিকদের নিজ ইউনিয়নের ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে বকেয়া কর পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এ কর পরিশোধ না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলার সোনাখাড়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাধন কুমার বলেন, মাইকিং করায় ভূমি কর আদায়ে ভালো সাড়া পাওয়া গেছে।