কর আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর সাড়ে ৭ শতাংশ মূসক আরোপের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষার্থী রাজেশ্বর দাশ গুপ্ত, জুয়েল বড়ুয়া, নোমান বিন খুরশিদ, নাবিল হাসান, সাজ্জাদ বিন সাফা, আবু মোহাইমিন, ইমন ফারাবী।
বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর কর আরোপ সাংবিধানিক শিক্ষা লাভের অধিকারের পরিপন্থী। দেশে পর্যাপ্ত পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও প্রকৌশল কলেজ না থাকায় শিক্ষার্থীদের বাধ্য হয়ে অনেক টাকা বেতন দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে হচ্ছে। সরকার তাঁদের শিক্ষার দায়িত্ব না নিয়ে উল্টো কর বসিয়ে শিক্ষা লাভের পথে বাধা সৃষ্টি করছে।
বক্তারা অবিলম্বে এ কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান।