কর কমানোর প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে প্রত্যক্ষ কর বাড়ানো এবং পরোক্ষ কর কমানোর প্রস্তাব করেছে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র)। পাশাপাশি বৈদেশিক ঋণের চাপ কমানোর দাবি জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। গতকাল সোমবার দুপুরে নীলফামারী শহরের মিডিয়া হাউসে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। এতে সামাজিক নিরাপত্তা কার্যক্রমে বাজেট বৃদ্ধির প্রশংসা করে এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সুপ্র জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আহসান হাবিব।