কর কমিশনারকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির অভিযোগ এনে রাজশাহী অঞ্চলের কর কমিশনার আ জা মু জিয়াউল হকের বিরুদ্ধে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে রোববার রাজশাহীর বিভিন্ন সামাজিক সংগঠন সমাবেশ ও মানববন্ধন করেছে। কর্মসূচি শেষে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে সকাল ১০টায় নগরের সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি ও সম্মিলিত ব্যবসায়ী সমাজ এ কর্মসূচি পালন করে।কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, এই কর কমিশনার রাজশাহীর কর্মস্থলে যোগদান করার পর ঘুষ, দুর্নীতি ও বিভিন্ন ধরনের অনিয়মে জড়িয়ে পড়েন।