কর কমিশনারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে দুদকের অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার একজন কর কমিশনারের মুক্তিযোদ্ধা সনদ নিয়ে অনুসন্ধানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুসন্ধানের জন্য উপপরিচালক মো. জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দিয়েছে। আজ বুধবার জুলফিকার আলীকে এ বিষয়ে চিঠি দেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, গাজীপুর কর অঞ্চলের কমিশনার (চলতি দায়িত্ব) এ কে এম বোরহান উদ্দিন ভুয়া মুক্তিযোদ্ধা সনদ নিয়ে চাকরিতে যোগ দিয়েছেন বলে দুদকে অভিযোগ আসে। মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স অনেক কম ছিল। তা ছাড়া মুক্তি বার্তায়ও তাঁর নাম নেই বলে অভিযোগ করা হয়।
পরে অভিযোগটি যাচাইবছাই করে আমলে নেয় কমিশন। এরই ধারাবাহিকতায় জুলফিকার আলীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়।