প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রস্তাবিত বাজেটে সমবায় সমিতির আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব প্রত্যাহারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছেন সমবায় সমিতির সদস্যরা। ময়মনসিংহ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড গতকাল শনিবার শহরের সি. কে. ঘোষ রোডে এই মানববন্ধনের আয়োজন করে। এতে বক্তব্য দেন ময়মনসিংহ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান অঞ্জন কুমার চিচাম, কালব-এর জেলা ব্যবস্থাপক কার্তিরোজ চিরান, দ্য আচিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান দিপু রেমা প্রমুখ।