কর ফাঁকির দায়ে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৈয়দপুর সার্কেলের কাস্টমস এক্সাইজ বিভাগ ও রংপুর বিভাগীয় প্রতিরোধ দলের সমন্বয়ে কর ও ভ্যাট ফাঁকির বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। গতকাল বুধবার শহরের বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে ওই অভিযান চলে। এ সময় ভ্যাট নিবন্ধন না করায় পদ্মা প্লাস্টিক ইন্ডাস্ট্রিজের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ছাড়া কর ফাঁকি ও অনিয়মের দায়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া কাস্টমসের বিভাগীয় রাজস্ব কর্মকর্তা ইদ্রিস আহমেদ জানান, অভিযান অব্যাহত থাকবে।