কর ফাঁকির মামলায় অব্যাহতি পেয়েছেন আবদুল জলিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় দায় থেকে অব্যাহতি পেয়েছেন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল জলিল। গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক এ এফ এম আমিনুল ইসলাম অব্যাহতির আদেশ দেন। এ সময় আবদুল জলিল আদালতে উপস্থিত ছিলেন।গত বছরের ১৫ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ড আবদুল জলিলের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে মামলা করে।