কর ফাঁকির মামলায় জলিলের বিরুদ্ধে অভিযোগ গঠন ৪ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের বিরুদ্ধে আগামী ৪ মে অভিযোগ গঠনের দিন ধার্য করা হয়েছে। গতকাল রোববার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক এ এন এম বশিরুল্লাহ এ আদেশ দেন। একই সঙ্গে আদালত মামলাটি বিচারের জন্য প্রস্তুত হওয়ায় বিশেষ জজ আদালত-১-এ পাঠিয়ে দিয়েছেন। এ সময় আব্দুল জলিল আদালতে উপস্থিত ছিলেন।