কর ফাঁকির মামলায় বাবরের জামিনের আবেদন নামঞ্জুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই কোটি ৫৬ লাখ টাকার আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একই সঙ্গে আদালত বাবরের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের শুনানির দিন নির্ধারণ করেছেন ১১ মার্চ। গতকাল মঙ্গলবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ এ তারিখ নির্ধারণ করেন। আদালত বিচার নিষ্পত্তির জন্য ঢাকার বিশেষ জজ আদালত-৫-এ মামলাটি স্থানান্তরের আদেশ দেন।