কর ফাঁকির মামলায় হাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আয়কর ফাঁকির মামলায় পারটেক্স গ্রুপের চেয়ারম্যান এম এ হাসেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। গতকাল রোববার অভিযোগ গঠনের শুনানির ধার্য তারিখে তিনি হাজির না থাকায় এবং আদালতের অনুমতি না নিয়ে বিদেশ যাওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে আগামী ৮ মার্চ অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য করেন আদালত।গতকাল রোববার ঢাকা মহানগর দায়রা জজ জহুরুল হক এ আদেশ দেন।আদালতে হাসেমের পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া বলেন, এম এ হাসেম চিকিৎসার জন্য বিদেশে আছেন। তাই আদালতে হাজির হতে পারেননি। এ জন্য সময় প্রয়োজন। শুনানি শেষে বিদেশ যাওয়ার ক্ষেত্রে আদালতের অনুমতি না থাকায় বিচারক আসামি হাসেমকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। হাসেমের পক্ষে করা সময়ের আবেদন নাকচ করে আদালত এ আদেশ দেন।গত বছর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার কবির উদ্দিন মোল্লা ঢাকা বিশেষ জজ আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় হাসেমের বিরুদ্ধে চার কোটি ৭৬ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়।