কর মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরকর আদায়ের জন্য হবিগঞ্জ পৌরসভার মাঠে কর মেলার আয়োজন করেছে পৌরসভা। গতকাল বুধবার আনুষ্ঠানিক মেলার উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক জয়নাল আবেদীন। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র জিকে গউছ। আজ বৃহস্পতিবার পর্যন্ত এ মেলা চলবে। মেলায় পৌরসভার নয়টি ওয়ার্ডের নাগরিকদের জন্য আলাদা করে পাঁচটি বুথ রয়েছে। কর আদায়কারী কর্মকর্তা সাফিয়া বেগম রত্না জানান, মেলা সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে। গতকাল বেলা দুইটা পর্যন্ত তাঁর কক্ষে ১২৫ জন ও সব বুথ মিলিয়ে ছয় শতাধিক লোক কর প্রদান করেছেন।