করণীয় নির্ধারণে ইসির বৈঠক সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের ওপর আদালতের স্থগিতাদেশের বিষয়ে করণীয় নির্ধারণ করতে আগামী সোমবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশনার জাবেদ আলী সাংবাদিকদের এ তথ্য জানান।বৈঠকে রাষ্ট্রপক্ষের আইনজীবী, স্থানীয় সরকার বিভাগের সচিব ও নির্বাচন কমিশনের আইনজীবীকে আমন্ত্রণ জানানো হয়েছে। এতে ঢাকা সিটির নির্বাচনের বিষয়ে আইনি জটিলতা নিরসন ও করণীয় নিয়ে তাঁদের মতামত নেওয়া হবে বলে জানান জাবেদ আলী। তিনি বলেন, আইনজীবীদের সঙ্গে কথা বলে ডিসিসি নির্বাচনের মামলায় আপিল করা হবে নাকি শুধু রুলের জবাব দেওয়া হবে, তা ঠিক করা হবে।২৪ মে ভোটের তারিখ নির্ধারণ করে গত ৯ এপ্রিল নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৬ এপ্রিল তিন মাসের জন্য নির্বাচন-প্রক্রিয়া স্থগিত রাখার নির্দেশ দেন।