করতোয়া বাঁচানোর দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দখল-দূষণের হাত থেকে করতোয়া নদীকে বাঁচাতে গতকাল রোববার বগুড়া শহরের করতোয়ার তীরে মানববন্ধন করেছে পরিবেশবাদী বিভিন্ন সংগঠন। বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে। মানববন্ধনে বিপন্ন করতোয়ার প্রাণ ফিরিয়ে দিতে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ফিরিয়ে দেওয়ারও দাবি জানানো হয়।
বেলা ১১টায় শহরের চেলোপাড়া সেতুসংলগ্ন এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে পরিবেশবাদী সংগঠন ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন। ‘দখল-দূষণ বন্ধ কর, করতোয়াকে রক্ষা কর’, ‘নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও’ স্লোগান লেখা ব্যানার হাতে মানববন্ধনে অংশ নেওয়া সংগঠনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: সম্মিলিত সাংস্কৃতিক জোট, স্বপ্ন, তীর, পেসড, গ্রামীণ বিকাশ ফাউন্ডেশন, আস্থা সমাজকল্যাণ সংস্থা, ভলান্টারি ফর বাংলাদেশ, স্বজন-সমাবেশ।
পরে করতোয়া রক্ষার দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।