করতোয়া নদীর জায়গা দখলমুক্ত করা হয়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মিল্কীপুর গ্রামের কাছে দখল হয়ে যাওয়া করতোয়া নদীর জায়গা অবশেষে গতকাল রোববার মুক্ত করা হয়েছে। এ ঘটনায় এলাকার লোকজন সন্তোষ প্রকাশ করেছেন।
শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওয়ারেছ আলী বলেন, প্রথম আলোয় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রবিউল ইসলাম বাঁধ অপসারণ করে করতোয়া নদীর ওই জায়গা দখলমুক্ত করার পদক্ষেপ নেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার প্রথম আলোয় ‘নদীর জায়গায় তৈরি করা হচ্ছে পুকুর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ হয়।