করনীতি নিয়ে এসিসিএর সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অর্থনৈতিক মন্দা মোকাবিলায় বিশ্বব্যাপী করনীতি কেমন হওয়া উচিত, সে-সংক্রান্ত মতামত যাচাই করতে সংবাদ সম্মেলন করেছে এসিসিএ (অ্যাসোসিয়েশন অব চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউনট্যান্টস) বাংলাদেশ।রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির কার্যালয়ে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কর বিশেষজ্ঞ এবং এসিসিএর হেড অব ট্যাক্সেশন চ্যাস রয় চৌধুরী।সংবাদ সম্মেলনে ‘গ্রিন ট্যাক্সেশন ইন আ রিসেশন’ শীর্ষক পলিসি পেপারে বলা হয়, এনভায়রনমেন্টাল ট্যাক্সেশনকে সবকিছুর সমাধান হিসেবে দেখা উচিত নয়।সংবাদ সম্মেলনে অতিথিরা ছাড়াও উপস্থিত ছিলেন এসিসিএ বাংলাদেশের কান্ট্রি হেড মহুয়া রশিদ এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মনিরুল হাসান।এসিসিএ বাংলাদেশ হলো বিশ্বব্যাপী পেশাদার অ্যাকাউনট্যান্টদের একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বর্তমানে ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বিজ্ঞপ্তি।