করলায় নন্দনকলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেতো করলার যে কত গুণ, সে তো সবাই জানে। তাই ভাজি, ভর্তা আর ব্যঞ্জনে তার বেজায় কদর। করলার ফলনের জন্য বাগেরহাট জেলার বেশ সুনাম রয়েছে। এই এলাকার প্রায় সব উপজেলাতেই করলার চাষ হয়। উৎপাদিত করলা বিক্রির জন্য সদর উপজেলার সিঅ্যান্ডবি বাজারে নিয়ে আসেন চাষিরা। সিঅ্যান্ডবি বাজার দেশের সবজির অন্যতম পাইকারি বাজার। এখান থেকে সবজি যায় দেশের বিভিন্ন বাজারে। বাজারে প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে করলাসহ নানা ধরনের সবজি নিয়ে আসেন চাষিরা। ছবিগুলো ১৪ সেপ্টেম্বর সকালে সিঅ্যান্ডবি বাজার থেকে তোলা।







