প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের করাচিতে গতকাল সোমবার দুই বাংলাদেশি ও এক আফগান নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটিতে অবৈধভাবে বসবাসের অভিযোগে একটি বিপণিবিতান থেকে ওই দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়। তাঁদের পরিচয় জানা যায়নি। একই সময় করাচির বিলাল কলোনিতে চালানো পৃথক অভিযানে নূর উল্লাহ নামের আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়। অধিকতর তদন্তের জন্য গ্রেপ্তারকৃতদের থানায় নেওয়া হয়েছে। দ্য নেশন