প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালীতে তিনটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ। গত রোববার বিকেলে উপজেলার কুতুবজোম ও মাতারবাড়ী ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে বনকর্মীরা তিনটি অবৈধ করাতকল উচ্ছেদ করেন। এ সময় প্রায় ৪০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগের মহেশখালী উপজেলার বিশেষ টহল বাহিনীর প্রধান মো. আবদুল হামিদ বলেন, রোববার বিকেলে বনকর্মীরা উপজেলার কুতুবজোম ইউনিয়নের কালামিয়া বাজারের আবদুস সোবহান, মাতারবাড়ী ইউনিয়নের মাইজপাড়ার হাসান আলী ও মগডেইল এলাকার আনচারুল করিমের মালিকানাধীন তিনটি অবৈধ করাতকল উচ্ছেদ করে দেন। এ সময় করাতকল থেকে সংরক্ষিত বনের প্রায় ৪০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়।