করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে চারটি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. নোমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক জানান, অভিযানে করাতকলের বিভিন্ন সরঞ্জামসহ সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির অন্তত ৫০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়েছে। তবে অবৈধ করাতকলের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।