করাতকল উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালীতে একটি অবৈধ করাতকল উচ্ছেদ করেছে বন বিভাগ। গতকাল শনিবার দুপুরে বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মো. আনিসুল হকের নেতৃত্বে বনকর্মীরা অভিযান চালিয়ে কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা এলাকার এ করাতকলটি উচ্ছেদ করেন। এ সময় করাতকলের যন্ত্রপাতি জব্দ করার পাশাপাশি সংরক্ষিত বনের বিভিন্ন প্রজাতির প্রায় ৬০ ঘনফুট আকাশমণি কাঠ উদ্ধার করা হয়। বন বিভাগের মহেশখালীর রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আনিসুল হক জানান, নাছির উদ্দিনের মালিকানাধীন অবৈধ করাতকল থেকে সংরক্ষিত বনের প্রায় ৬০ ঘনফুট আকাশমণি কাঠ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আদালতে বন আইনে মামলা হয়েছে।