প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের সখীপুরের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে স্থাপিত চারটি করাতকল উচ্ছেদ করা হয়েছে। গতকাল রোববার জেলা প্রশাসন, পুলিশ ও বন বিভাগের গঠিত ‘টাস্কফোর্স’ এ অভিযান পরিচালনা করে। অভিযানে টাঙ্গাইল বন বিভাগের সখীপুরের বহেড়াতৈল রেঞ্জের কাঁকড়াজান বিটের গড়বাড়ি গ্রামের দুটি, হামিদপুরের একটি ও কচুয়া বিটের বড়চওনা বেলতলী গ্রামের একটি করাতকল উচ্ছেদ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফিরোজ আহমেদ, টাঙ্গাইল বিভাগীয় সহকারী বন সংরক্ষক (দক্ষিণ) মো. সাজ্জাদুজ্জামান, টাঙ্গাইল বিভাগীয় সহকারী বন সংরক্ষক (উত্তর) বছিরুল আল মামুন। গত বৃহস্পতিবার প্রথম আলোয় ‘আবার চালু ২৮ করাতকল’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।